সালথায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২



সালথায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২২ইং উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের চত্বরে দূর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মানববন্ধন করা হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দূর্নীতি বিরোধী দিবসের প্রেক্ষাপট এবং দূর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২আসনের সংসদ সদস্য (এমপি) কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ সাদিক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আঃ কুদ্দুস খাঁন, সাধারণ সম্পাদক মাছরুর খাঁন সবুজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন, সাধারণ সম্পাদক এফ এম আজিজুর রহমান আজিজ প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী ।

বাংলাদেশ সময়: ২২:২৭:৩৩   ৫৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: মামুন মাহমুদ
হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা
বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন
সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ
মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব: আইনমন্ত্রী
ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ কৃষিপণ্য আমদানিতে আগ্রহী মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ