তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে ২০৪১ সালে হবে উন্নত বাংলাদেশ - তথ্যমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে ২০৪১ সালে হবে উন্নত বাংলাদেশ - তথ্যমন্ত্রী
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২



তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে ২০৪১ সালে হবে উন্নত বাংলাদেশ - তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশ ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশে পরিণত হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে জাতির পিতার স্বপ্নপূরণে কাজ করছেন।

আজ কক্সবাজারের ইনানীতে হোটেল রয়্যাল টিউলিপে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ আয়োজিত টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস অভ্‌ বাংলাদেশ ২০২২ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহ্‌মুদ বলেন, বাংলাদেশকে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একটি মানবিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। ১৪ বছর আগের আর আজকের বাংলাদেশ দেখলে বোঝা যায় দেশে কি অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

কোনো জাদুর কারণে নয়, এটা হয়েছে শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে, উল্লেখ করেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে ৮টি ক্যাটাগরিতে ১০ জন তরুণ-তরুণীর হাতে তিনি জেসিআই পদক তুলে দেন।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এ পদক প্রদান অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল বিশেষ অতিথি এবং জেসিআই বাংলাদেশ’র ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোরশেদ এলিট স্বাগত বক্তব্য রাখেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হাসান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপিসহ জেসিআই সদস্যরা এতে যোগ দেন ।

বাংলাদেশ সময়: ২২:৩৯:০৮   ৫২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ