লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার
শনিবার, ৭ মার্চ ২০২৬



লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে অস্ত্র ও গুলিসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী বাজার ব্রিজের পাশে মাছ বাজার সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানোর সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করা হয়। এ সময় একটি একনলা দেশীয় এলজি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজসহ ওই তিন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন নোয়াখালীর চাটখিল থানা এলাকার মৃত শাহাব উদ্দিন প্রকাশ হেঞ্জার ছেলে বেলাল হোসেন (৪৮), লক্ষ্মীপুর সদরের পূর্ব চর মনসা এলাকার নুরুল ইসলামের ছেলে আরিফ (৩৬) এবং রাজীবপুর গ্রামের নুর হোসেনের ছেলে ফাহিম (২১)।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র বেলালের নামেই রয়েছে ১১টি ডাকাতি মামলা।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে চন্দ্রগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২:১২:৫১   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ