ভারতের তেলেঙ্গানা চলচ্চিত্র উৎসবে মিথিলার ‘মায়া’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতের তেলেঙ্গানা চলচ্চিত্র উৎসবে মিথিলার ‘মায়া’
শনিবার, ১০ ডিসেম্বর ২০২২



ভারতের তেলেঙ্গানা চলচ্চিত্র উৎসবে মিথিলার ‘মায়া’

শোবিজ অঙ্গনের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা। সম্প্রতি তেলেঙ্গানা চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে তার অভিনীত কলকাতার সিনেমা ‘মায়া’। শনিবার (১০ ডিসেম্বর) এ উৎসবে প্রদর্শিত হবে ছবিটি।

শুক্রবার (৯ ডিসেম্বর) থেকে ভারতের হায়দরাবাদে শুরু হয়েছে ‘৫ম তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব’র আসর। আর সেই উৎসবে যোগ দিতে ইতোমধ্যে সেখানে পৌঁছে গেছে সৃজিত-ঘরণি।

ছবির গল্পে দেখা যাবে, নির্যাতনের শিকার সংখ্যালঘু এক নারীর টিকে থাকার যুদ্ধ। কীভাবে ঘুরে দাঁড়ায় সেই যন্ত্রণাময় জীবন থেকে এবং পুরুষশাসিত সমাজে শিকল ছিঁড়ে অন্যদের বেরিয়ে আসার উৎসাহ জোগানো এক নারীর অদম্য সাহসিকতার গল্প।

উৎসবে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখার অপেক্ষায় রয়েছেন বলে জানান মিথিলা। সেই সঙ্গে ছবিটি সবার ভালো লাগবে বলে আশাব্যক্ত করেছেন লাস্যময়ী অভিনেত্রী।

উইলিয়াম শেকসপিয়রের নাটক ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত ‘মায়া’ সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক রাজর্ষি দে। ইতোমধ্যে ‘মায়া’র দুটি অফিশিয়াল পোস্টারও প্রকাশিত হয়েছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে নিজেকে মেলে ধরেছেন মিথিলা।

প্রসঙ্গত, ২০২৩ সালের শুরুতেই ছবিটি মুক্তি পাবে বলে জানান নির্মাতা রাজর্ষি। ছবিতে মিথিলা ছারাও আরও অভিনয় করেছেন, সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, রাহুল বন্দ্যোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১৬:১০:০৬   ৪৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ