ভোট চাইতে গিয়ে কৃষকের সঙ্গে ধান রোপণ করলেন রাশেদ খান

প্রথম পাতা » খুলনা » ভোট চাইতে গিয়ে কৃষকের সঙ্গে ধান রোপণ করলেন রাশেদ খান
বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬



ভোট চাইতে গিয়ে কৃষকের সঙ্গে ধান রোপণ করলেন রাশেদ খান

নিজ নির্বাচনী এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। কৃষকের কাছে ভোট চাইতে গিয়ে তিনি সরাসরি মাঠে নেমে ধান রোপণ করেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) কালীগঞ্জ পৌর শহরের শ্রীরামপুর এলাকার একটি ধানক্ষেতে এ ব্যতিক্রমী এ গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন রাশেদ খান এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

ধান লাগানোর পর উপস্থিত কৃষকদের উদ্দেশে রাশেদ খান বলেন, এই দেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষক। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু দীর্ঘদিন ধরে কৃষক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি সংসদে যেতে পারলে কৃষকের অধিকার আদায়ে আপসহীন ভূমিকা রাখব।

তিনি আরো বলেন, ধানের ন্যায্য মূল্য, সার-বীজের সহজলভ্যতা, সেচ সুবিধা এবং কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনায় মৌলিক সংস্কার আনতে হবে। শুধু ভোটের সময় নয়, সব সময় কৃষকের পাশে থাকতে চাই।

এ সময় রাশেদ খানের সঙ্গে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কৃষকরাও একজন প্রার্থীকে মাঠে নেমে তাদের সঙ্গে ধান লাগাতে দেখে সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয় কৃষকরা বলেন, একজন সংসদ সদস্য প্রার্থী মাঠে নেমে ধান লাগানো তাদের জন্য সম্মানের এবং আশার বার্তা। তারা কৃষিবান্ধব রাজনীতির প্রত্যাশা করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৪১   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ