সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ
বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬



সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, যদি সুষ্ঠু ভোট হয় আর কারচুপি না হয়। যদি প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। এতে কোনো সন্দেহ নেই।

বুধবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে আয়োজিত নির্বাচনী ওঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন।

তিনি বলেন, আজকে তারেক রহমান ফরিদপুরে জনসভায় এসেছিলেন। জনসভায় তিনি বৃহত্তর ফরিদপুরের উন্নয়ন নিয়ে কথা বলেছেন। তারেক রহমান ফরিদপুর বিভাগ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সুতরাং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করতে হবে।

শামা ওবায়েদ বলেন, যুবসমাজ নিয়ে নতুন করে ভাবতে হবে। একটা উন্নয়নশীল সালথা উপজেলা গড়তে হবে। শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন করতে হবে।
প্রত্যেক ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। খেলাধুলার জন্য মাঠ তৈরি করতে হবে। যদি আমরা সরকারে যেতে পারি আর আমি যদি বিজয়ী হতে পারি, তাহলে এসব উন্নয়ন করা হবে। আধুনিক মাদরাসা ও মসজিদ নির্মাণ করা হবে। ছাত্র ও যুবসমাজের জন্য প্রতিটি ইউনিয়নে ক্রীড়া সেন্টার খোলা হবে।

বিএনপির এই নেত্রী বলেন, আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সৎপথে অনেক কাজ করে গেছেন। আমি তার সন্তান। আমি চাই- সালথা ও নগরকান্দা দুর্নীতি ও মাদকমুক্ত করতে। এই মাটিতে চাঁদাবাজি-ধান্দাবাজি ও টেন্ডারবাজি চলবে না। এসবের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে।

ওঠান বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, মনিরুজ্জামান মোল্যা, মজিবর সরদার, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:০৩:১৬   ১৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
সুস্থভাবে বেঁচে থাকতে কবিতা আবৃত্তি ও নাট্যচর্চার বিকল্প নেই
টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিতের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
ঢাকার চারপাশের বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার: নৌপরিবহন মন্ত্রী
বিভাগীয় শহরগুলোতে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কিনা—জানতে চান মন্ত্রিপরিষদ সচিব
প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ