একাধিক আবেদন করলেই শিক্ষার্থীর ভর্তি বাতিল : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » একাধিক আবেদন করলেই শিক্ষার্থীর ভর্তি বাতিল : শিক্ষামন্ত্রী
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২



একাধিক আবেদন করলেই শিক্ষার্থীর ভর্তি বাতিল : শিক্ষামন্ত্রী

মাধ্যমিকে (প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত) একাধিক আবেদন করা শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
তিনি বলেন, মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে কোন শিক্ষার্থী জন্ম নিবন্ধনে নাম কিংবা জন্ম সনদের নম্বর ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করে একাধিক আবেদন করলে তার ভর্তি প্রক্রিয়া বাতিল হয়ে যাবে।
শিক্ষামন্ত্রী আজ বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানান।
তিনি বলেন, লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতি শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আনবে। শিক্ষার্থীর থেকে আসন সংখ্যা বেশি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে কেউ বাদ যাবে না। ফলে মেধার সমতা হবে। যারা এখনো লটারিতে আসেনি তাদেরও কিন্তু লটারিতে আনার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, চলতি বছর দেশের বেসরকারি বিদ্যালয়ে ৯ লাখ ২৫ হাজার ৭৮০টি শূন্য পদের বিপরীতে ভর্তির আবেদন জমা পড়েছে মাত্র ২ লাখ ৬০ হাজার ৯৩৩টি। বেসরকারিতে ৬ লাখ ৬৪ হাজার ৮৪৭ টি আসন খালি থাকবে।
অন্যদিকে, সরকারি বিদ্যালয়গুলোতে ১ লাখ ৭ হাজার ৮৯০টি শূন্য আসনের বিপরীতে ভর্তির আবেদন জমা পড়েছে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। এখানে প্রতি আসনের বিপরীতে ৫ দশমিক ৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।

বাংলাদেশ সময়: ২২:২৩:৪২   ৪৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ