১৯৭১ এর জেনোসাইডের বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন করা জরুরী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৯৭১ এর জেনোসাইডের বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন করা জরুরী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২



১৯৭১ এর জেনোসাইডের বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন করা জরুরী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনী কর্তৃক বাংলাদেশে যে জেনোসাইড সংঘটিত হয়েছিলো সে বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন করে তোলা অত্যন্ত জরুরী।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সংঘটিত জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে হলে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিষয়ে কিছুই জানেনা। তাদের এসব কাজের সাথে যুক্ত করতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত করতে হবে।
তিনি আজ বিকেলে মুক্তিযুদ্ধের সংগঠন আমরা একাত্তর নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে একথা বলেন। এতে নেতৃবৃন্দ ১৯৭১ সালের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে আমরা একাত্তরের ভবিষ্যত কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
বৈঠকে আলোচনায় অংশ নেন, আমরা একাত্তরের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা হিলাল ফয়েজী, কেন্দ্রীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মৃণাল সরকার, জেনোসাইড বিশেষজ্ঞ প্রদীপ কুমার দত্ত, মাদার ল্যাংগুয়েজ লাভার্স ওয়ার্ল্ড এর পরামর্শক ভ্যাংকুভার প্রবাসী প্রকৌশলী হাফিজুর জাহাঙ্গীর, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম (ইবিএফ) এর জার্মান প্রতিনিধি রোকেয়া রথে এবং নেদারল্যান্ডসের ডায়াসপোরা সংগঠন বাংলাদেশ সাপোর্ট গ্রুপ (বাসুগ) এর চেয়ারম্যান বিকাশ চৌধুরী বড়–য়া।
আলোচনায় নেতৃবৃন্দ পাকিস্তানি বংশোদ্ভুত সুইডেনের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আসিফ শাহকারের বাংলাদেশের সমাধিস্থ হওয়ার আবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এবং তার আবেদনের পক্ষে সুপারিশ পেশ করেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে প্রতিমন্ত্রী জানান।
বৈঠক শেষে নেতৃবৃন্দ বাংলাদেশ ডাক বিভাগ থেকে প্রকাশিত ‘১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের যুদ্ধাপরাধ’ শীর্ষক ৭১ টি ডাকটিকিটের সেটের প্রতিলিপি হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৩৮   ৪৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ