প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬



প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান বিতরণ করা হয়েছে। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নগরভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৮২৭ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেকের হাতে নগদ ৫ হাজার টাকা করে মোট ৪১ লাখ ৩৫ হাজার টাকা তুলে দেন। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার ও পরিবহন শাখার ড্রাইভারদের মধ্যেও সিসিকের নিজস্ব তহবিল থেকে ঈদ অনুদান দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে বলেন, তিনি একজন মানবিক নেতা। তার উদ্যোগে সিলেটসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ঈদ উপলক্ষে এই অনুদান পেয়েছেন। অতীতে এ ধরনের উদ্যোগ কখনও দেখিনি।

পরিচ্ছন্ন ও সুন্দর নগর গড়তে সিসিক কর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সিলেট একটি পর্যটন নগরী। দেশ-বিদেশের অসংখ্য মানুষ এখানে ভ্রমণে আসেন। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করতে প্রতিদিন হাজারো মানুষ পুণ্যভূমি সিলেটে আগমন করেন। তাই সিলেটকে পরিচ্ছন্ন ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। আমরা সে লক্ষ্যেই কাজ শুরু করেছি। এ ক্ষেত্রে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, নগরের প্রায় ১০ লাখ মানুষ প্রতিদিন প্রায় ৫০০ টন বর্জ্য উৎপাদন করেন। মাত্র ৮২৭ জন কর্মীর পক্ষে এ বিপুল পরিমাণ বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও ডাম্পিং করা অত্যন্ত কঠিন। তাই একটি পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। প্রতিটি পরিবার থেকে বর্জ্য পৃথকীকরণ করে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন। এ সময় উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমান সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দেন। এর আগে রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫:১২:২৯   ১৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন
পাবনায় মাছ ধরার সময় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ