৪০৪ রানে অলআউট ভারত

প্রথম পাতা » খেলাধুলা » ৪০৪ রানে অলআউট ভারত
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২



৪০৪ রানে অলআউট ভারত

বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪০৪ রানে অলআউট হয়েছে সফরকারী ভারত।

প্রথম দিন শেষে ৯০ ওভারে ৬ উইকেটে ২৭৮ রান করেছিলো ভারত। আজ, দ্বিতীয় দিন বাকী ৪ উইকেটে ১২৬ রান যোগ করে টিম ইন্ডিয়া।

দিনের অষ্টম ওভারের শেষ বলে ভারতের ব্যাটার শ্রেয়াস আইয়ারকে ৮৬ রানে বোল্ড করেন বাংলাদেশ পেসার এবাদত হোসেন। আগের দিন ৮২ রানে অপরাজিত ছিলেন আইয়ার।

অষ্টম উইকেটে কুলদীপ যাদবকে নিয়ে ২০০ বলে ৮৭ রান যোগ করেন রবীচন্দ্রন অশ্বিন। ৫৮ রান করে মিরাজের বলে আউট হন অশ্বিন।

তাইজুলের চতুর্থ শিকার হয়ে ৪০ রানে থামেন কুলদীপ। শেষ ব্যাটার হিসেবে মোহাম্মদ সিরাজকে ৪ রানে থামিয়ে ভারতের ইনিংস শেষ করেন মিরাজ। ২টি ছক্কায় ১৫ রান নিয়ে অপরাজিত থাকেন উমেশ যাদব।

বাংলাদেশের তাইজুল ১৩৩ রানে ও মিরাজ ১১২ রানে ৪টি করে উইকেট নেন। এবাদত ৭০ ও খালেদ ৪৩ রানে ১টি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশ সময়: ১৫:২৭:১৩   ৫৩৯ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বাবার শেষ বিদায়ের শোকের মাঝে আইনি পদক্ষেপ নিতে পারেন মেসি
১৯ বলে ফিফটি জিসানের, মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ এইচপি
অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে মোনাকোর চমক
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল আর্সেনাল
কমলাপুর স্টেডিয়ামে সব দোকানের বরাদ্দ বাতিলের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল
অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার
ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফার শীর্ষ পদে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ