ভুটানকে ১২ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » ভুটানকে ১২ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬



ভুটানকে ১২ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের আধিপত্য ধরে রেখেই মিশন শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ শনিবার (৩১ জানুয়ারি) নেপালের পোখারার রঙ্গশালায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। পুরো ম্যাচজুড়ে পিটার বাটলারের শিষ্যদের একক আধিপত্যের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে ভুটানের রক্ষণভাগ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের খাতা খুলতে বাংলাদেশকে ২৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। তবে প্রথম গোলটিই ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত। কর্নার থেকে মামনি চাকমার নেয়া বাঁ পায়ের বাঁকানো শট সরাসরি জালে জড়ালে উৎসবে মাতে বাংলাদেশ। বলটি জালে যাওয়ার আগে গোলরক্ষকের হাতে লেগেছিল কি না তা নিয়ে অস্পষ্টতা থাকলেও, সরাসরি জালে ঢোকায় এটি ‘অলিম্পিক গোল’ হিসেবেই বিবেচিত হচ্ছে।

বিরতিতে যাওয়ার আগেই বাংলাদেশ আরও দুই গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। আলপি ও মুনকিরাদের একের পর এক আক্রমণে তছনছ হয়ে যায় ভুটানের রক্ষণ। পঞ্চম গোল হজম করার পর ভুটান গোলরক্ষক পরিবর্তন করলেও বাংলাদেশের গোলবন্যা থামানো যায়নি।

৫৯ মিনিটে ষষ্ঠ গোলের পর ম্যাচের বাকি সময়ে আরও ছয়বার ভুটানের জাল কাঁপায় বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত এক ডজন গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। পোখারার রঙ্গশালার মাঠের অবস্থা ফুটবলারদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। ঘাসবিহীন এবড়োথেবড়ো মাঠে শুরুতে বল নিয়ন্ত্রণে বেগ পেতে হলেও দ্রুতই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয় পিটার বাটলারের দল।

উল্লেখ্য, সাফের বয়সভিত্তিক (অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০) পর্যায়ে এ পর্যন্ত ৬টি টুর্নামেন্টের ৫টিতেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত বছর ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ এবং ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে (যৌথভাবে) শিরোপা জেতা বাংলাদেশ এবারও মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।

বাংলাদেশ সময়: ১৬:০৬:১৪   ১৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ