ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৩
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২



ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারের সময় ৩৩ জনের কাছ থেকে ৭১৯টি ইয়াবা, ৩ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া, ৯০ গ্রাম ৩৯ পুরিয়া হেরোইন, ২ বোতল দেশি মদ, ১০ ক্যান বিয়ার ও ১১ কেজি ৫৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫৭:২৭   ৫৭৩ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ