বিজয় দিবসে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শ্রম প্রতিমন্ত্রীর

প্রথম পাতা » খুলনা » বিজয় দিবসে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শ্রম প্রতিমন্ত্রীর
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২



বিজয় দিবসে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শ্রম প্রতিমন্ত্রীর

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খুলনা মহানগরীর গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

আজ জেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের সূর্যোদয়ের সাথে সাথে তিনি প্রথমে তাঁর এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষে এবং পরে খুলনা সিটি করপোরেশনের মেয়র এবং খুলনা মহানগর আওয়ামী লীগ এর সভাপতি তালুকদার আব্দুল খালেক এর সাথে দলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।

মহান মুক্তিযুদ্ধে জীবন উতসর্গকারী বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শ্রম প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক ত্যাগ স্বীকার করে এ জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। আজ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে জাতিকে উন্নত সমৃদ্ধ দেশ গঠনের সাথে সাথে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ উপহার দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে তাঁকে সহযোগিতা করতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, কোন ষড়যন্ত্রই শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। প্রধানমন্ত্রী করোনা মহামারিকে যেভাবে দক্ষতার সাথে মোকাবিলা করে সফল হয়েছেন, তেমনি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব মোকাবিলা করে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন। মহান বিজয় দিবসের এইদিনে দেশপ্রেমিক সকল বাঙালির প্রত্যাশা।

এ সময় বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ বিভাগীয় এবং জেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, সকল শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে প্রতিমন্ত্রী খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেন এবং মহানগর আওয়ামী লীগ এর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এর সভাপতিত্বে আলোচনা সভায় আগামীদিনের জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশনামূলক বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৪৬   ৫০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ