বিজয় দিবসে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কোরানখানি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজয় দিবসে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কোরানখানি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২



বিজয় দিবসে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কোরানখানি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মুকাররম জাতীয় মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো: মুনিম হাসান।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।
দোয়া মাহফিলে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ আবদুল কাদের শেখ, পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের নেতৃত্বে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া, ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল ১১ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কোরানখানি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮:০৯:৩৮   ৫২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট
‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে মহানগর যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: সাখাওয়াত
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ