নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২



নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর ) সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্প কলা একাডেমি অডিটোরিয়ামে বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জরুল হাফিজ।

মঞ্জুরুল হাফিজ বলেন, আজকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে তাই আপনারা আমাদের পাশে থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদেরকে স্মরণ করবেন, যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা এগিয়ে আসবেন আমরা আপনাদের সম্মান করবো।

আপনাদের আগামী দিন গুলো আরো ভালো কাটুক, আমাদের মাঝে আপনাদের কে যেনো বার বার ফিরে পাই সেই আশা আমরা করি।

নারায়ণগঞ্জ স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার এড. নরুল হুদ, নারায়ণগঞ্জ সদর কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাজ সহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৩৩   ৫৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
বিয়ে করলেন অর্জুন, পাত্রী কে
বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতির ঘটনায় পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, বড় জরিমানা আর্জেন্টিনার
কোকোর ক্রীড়া ভাবনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে : ফকির মাহবুব আনাম
স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
সোনারগাঁয়ে বাস থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়
রাজধানীর চারপাশে নৌচলাচল নিরাপদ করতে কাজ করছে সরকার: রবিউল আলম
ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের
বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ