সাইকেলে চড়ে বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাইকেলে চড়ে বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত
শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২



---

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : স্ত্রীর সঙ্গে ছুটি কাটাতে নেপালের কাঠমান্ডু থেকে বাইসাইকেলে করে বাংলাদেশে এসেছেন জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিনজ। শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি বাংলাদেশে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম।
জানা গেছে, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন থমাস প্রিনজ। সে সময় তিনি ঢাকার এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তার স্ত্রী ঢাকায় থাকেন। স্ত্রীর সঙ্গে ছুটি কাটাতে অনেকটা শখের বশেই তিনি চলতি মাসের ১০ তারিখ কাঠমান্ডু থেকে সাইকেলে রওনা দেন। প্রতিদিন ১২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। শুক্রবার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ছুটি কাটিয়ে জানুয়ারিতে আবারো সাইকেল চালিয়ে কাঠমান্ডুতে ফিরে যাবেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিনজ ব্যক্তিগত সফরে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে প্রবেশকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা জানানো হয়েছে। আজ শনিবার সকালে বগুড়া থেকে সাইকেলে করে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৪০   ৫২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ