বিশ্বে করোনায় আরও ৬৮১ জনের মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ৬৮১ জনের মৃত্যু
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২



বিশ্বে করোনায় আরও ৬৮১ জনের মৃত্যু

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৮১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৭২৪ জন।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন এবং মারা গেছেন ২৬৪ জন।

এ ছাড়া ব্রাজিলে মারা গেছেন ৫৪ জন এবং সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৮৯৭ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬২৯ জন এবং মারা গেছেন ২১ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭১ জন এবং মারা গেছেন ২৮ জন। ফ্রান্সে মৃত্যু না থাকলেও আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৫৪৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৭৫২ জন এবং মারা গেছেন ৫৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৩১ জন এবং মারা গেছেন ৫৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৩ জন এবং মারা গেছেন ২২ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬২৫ জন এবং মারা গেছেন ৪০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৭৪ লাখ ৭৩ হাজার ৩১১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৭১ হাজার ১৯৬ জন। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ১২ লাখ ২৩ হাজার ৩৮৫ জন।

বাংলাদেশ সময়: ১১:৩০:০৯   ৫৬০ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ