ফাইনালের আগে মেসিকে ছেলের আবেগঘন বার্তা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফাইনালের আগে মেসিকে ছেলের আবেগঘন বার্তা
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২



ফাইনালের আগে মেসিকে ছেলের আবেগঘন বার্তা

কাতার বিশ্বকাপের ফাইনাল শুরু হতে বাকি আর কয়েক ঘণ্টা। সময় যত ঘনিয়ে আসছে, উত্তেজনাও ততো বাড়ছে। ফাইনালের আগে বাবার জন্য একটি আবেগঘন বার্তা লিখেছেন মেসির বড় ছেলে থিয়াগো মেসি।

কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। এরপর টানা সব ম্যাচ জিতে ফাইনালে উঠে গেছে আলবিসেলেস্তেরা। আর ফাইনালে ওঠার পরই দলের অধিনায়ক মেসি জানিয়ে দিয়েছেন, এটাই তার শেষ বিশ্বকাপ। এরপরই সকলের মেসির প্রতি আবেগ আরও বেড়ে যায়।

সেই আবেগ ছড়িয়েছে মেসির বাড়িতেও। ফাইনালের আগে মেসির বড় ছেলে থিয়াগো মেসি তার বাবার জন্য একটি গান লিখেছেন। থিয়াগো মেসির আবেগঘন বার্তাটি ছিল এমন, ‘ছেলেরা, এখন আমরা আবার উত্তেজিত।’

এটি সাধারণত আর্জেন্টাইন সমর্থকরা প্রতি ম্যাচেই তাদের দলের জন্য গেয়ে থাকেন। দলকে উত্তেজিত করার জন্য এটি গেয়ে থাকেন তারা। এবার বাবার জন্য সেই বার্তাই দিল মেসির ছেলে থিয়াগো।

এদিকে কাতার বিশ্বকাপে ৫ গোল করে গোল্ডেন বুট জয়ে এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন মেসি। ফাইনালে যদি মেসি একটি গোল পান, আর এমবাপ্পে গোল করতে ব্যর্থ হন তবে গোল্ডেন বুটের পুরস্কারটাও পেতে পারেন মেসি। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৯টায় অনুষ্ঠিত হবে ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল।

বাংলাদেশ সময়: ১১:২৩:২৭   ৫৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ