জুনের মধ্যে চিলাহাটি আইকনিক রেলস্টেশনের কাজ শেষ হবে : রেলমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুনের মধ্যে চিলাহাটি আইকনিক রেলস্টেশনের কাজ শেষ হবে : রেলমন্ত্রী
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২



জুনের মধ্যে চিলাহাটি আইকনিক রেলস্টেশনের কাজ শেষ হবে : রেলমন্ত্রী

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ভারত-বাংলাদেশের যাত্রাপথ সংক্ষিপ্ত করতে দুই দেশের মধ্যে মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল উদ্বোধন করেছি। বর্তমানে মালামাল ও যাত্রী পরিবহন চলছে। প্রথম পর্যায়ে রেল যোগাযোগ সম্পন্ন হলেও রেলস্টেশনের কাজ হয়নি। সেটি আমরা শুরু করেছি। গাজীপুরের হাইটেক পার্কের আদলে চিলাহাটি আইকনিক ভবন নির্মাণ হচ্ছে। প্রকল্পের মেয়াদ আগামী জুন পর্যন্ত। আশা করি আগামী জুনের মধ্যেই আইকনিক ভবনের কাজ শেষ হবে।
রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে ভারতের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্প সরেজমিনে পরিদর্শনে এসে রেলমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আলাদা রেল মন্ত্রণালয় করেন। এরপর ভারতের সঙ্গে আমাদের ৮টি ট্রানজেকশন পয়েন্টের সবগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হয়েছে।
আশা করি আগামী জুন মাসের মধ্যেই খুলনা থেকে মংলা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। সব পরিকল্পনা মাথায় রেখে আমরা কাজ করছি।
নূরুল ইসলাম সুজন বলেন, ইতোমধ্যে অবকাঠামোগত নানা উন্নয়ন চিলাহাটিতে হয়েছে। পুরোনো দশা কাটিয়ে আধুনিকায়ন করা হয়েছে। আইকনিক ভবনের কাজ সম্পন্ন হলে উত্তর অঞ্চলের মানুষ চিলাহাটি থেকে ভারতে যাতায়াত করতে পারবে। নীল সাগর এক্সপ্রেসের মতো দিবাকালীন একটি ট্রেন দেওয়া যায় কি না আমরা পরিকল্পনা করছি।
এসময় নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, চিলাহাটি-হলদিবাড়ি প্রকল্পের পরিচালক আব্দুল রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৫৮   ৫১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কৃষকদের সেচ সরঞ্জাম বিতরণ, সরিষাবাড়ীতে শুরু বৃক্ষরোপণ কর্মসূচি
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
র‌্যাব বিলুপ্তির পর আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ