ভারত-বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক অব্যাহত থাকবে : সালমান এফ রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারত-বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক অব্যাহত থাকবে : সালমান এফ রহমান
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২



ভারত-বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক অব্যাহত থাকবে : সালমান এফ রহমান

আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও পণ্যমূল্য কমতে শুরু করায় দেশের বাজারেও এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

রবিবার (১৮ ডিসেম্বর) সকালে আগারগাঁয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনের উপদেষ্টার নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা জানান।

এ সময় বাংলাদেশ-ভারত ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পূর্ণ আস্থা এবং স্থিতিশীলতার সাথে অব্যহত থাকবে বলে উভয়ই আশাবাদ ব্যক্ত করেন।

ভারতের সাথে বাণিজ্য, বিনিয়োগ, সেবা এবং অর্থনৈতিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিফা চুক্তি বিষয়ে প্রথম বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে বলেও জানান সালমান এফ রহমান।

সীমান্ত হাট শক্তিশালী করতে উভয়দিকেই অবকাঠামোর উন্নয়ন শুরু হয়েছে বলে উল্লেখ করেন। আন্তর্জাতিক বাজারের মূল্যহ্রাসের প্রভাবে দেশিয় বাজারেও বেশকিছু নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা আরো জানান, শিগগিরই দেশের বাজারে ডলার সংকট অনেকাংশেই কেটে যাবে যেহেতু বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এ ছাড়া হুন্ডির কারণে দেশে রেমিট্যান্স কিছুটা কম আসছে এবং সরকার এটা নিয়েও কাজ করছে। স্বাভাবতই হুন্ডি কমে গেলে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ আবারো বাড়বে।

সৌজন্য সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক চমৎকার সম্পর্ক। বিশেষ করে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা কিভাবে আরো জোরদার করা যায় সৌজন্য সাক্ষাতে সেই সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।

তাছাড়া বন্ধু প্রতীম দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে অর্থনৈতিক, বানিজ্য এবং সীমান্ত হাট ও বন্দরের সক্ষমতা বৃদ্ধি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ভারতের নবনিযুক্ত হাই কমিশন প্রণয় কুমার ভার্মা।

বাংলাদেশ সময়: ২৩:৩২:১২   ৫৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ