সিলেটে আওয়ামীলীগের বিজয় শোভাযাত্রায় দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার 

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে আওয়ামীলীগের বিজয় শোভাযাত্রায় দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার 
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২



সিলেটে আওয়ামীলীগের বিজয় শোভাযাত্রায় দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার 

সিলেটে বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। মহান বিজয়ের মাসের কর্মসূচির অংশ হিসেবে এ শুভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আজ রোববার দুপুরে এই শোভাযাত্রা আয়োজন করে সিলেট মহানগর আওয়ামীলীগ। এতে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অংশগ্রহণ করেন।
দুপুর ১২টার দিকে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে এ বিজয় শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।শোভাযাত্রার সামনের ভাগে নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।
শোভাযাত্রায় জাতির পিতা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত নানা রঙ্গের ব্যানার ফেস্টুন নিয়ে সিলেট মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শাখার ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এতে অংশ নেন। এসময় জয়বাংলা, জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শ্লোগানে পুরো নগরী মুখরিত হয়ে ওঠে। শোভাযাত্রা শেষে তারা মহান মুক্তিযোদ্ধের চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যাক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৫৭   ৪৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গা সরকারি বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার
আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
‘আমি জাগলে মধুখালী ঘুমাবে, আমি ঘুমালে তাদের জাগতে হবে’: ইউএনও
জামালপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত, ১০ হাজার টাকা জরিমানা
পোগলদিঘা ইউপিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত: নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যভার গ্রহণ
ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ