ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকার প্রধান আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকার প্রধান আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২



ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকার প্রধান আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র ঢাকাস্থ প্রধান আবাসিক প্রতিনিধি মি. ইচিগুছি টমোহাইদ আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুন, জাইকার সিনিয়র রিপ্রেজেন্টেটিভ কমোরি তাকাশি, জাইকার রিপ্রেজেন্টেটিভ চিনাতসু ইহা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় তারা জাইকার সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জাপান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। স্বাধীনতার পর থেকেই জাপান সরকার বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শিক্ষার সার্বিক উন্নয়নে সহযোগিতা করে আসছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৩৭   ৫২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী
আবারও ‎ফরিদপুরের ভাঙ্গায় গাড়িচাপায় ৩ বন্ধু নিহত
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ