সিদ্ধিরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২



সিদ্ধিরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ কেজি গাঁজাসহ মোঃ সালাউদ্দিন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। এসময় ১ টি ট্রাক ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালাউদ্দিন হবিগঞ্জের বাহুবল এলাকার মৃত মর্তুজা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামী মাদকের সাথে জড়িত বিষয়টি স্বীকার করেছে।

এছাড়া উক্ত আসামী ট্রাকযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে গাঁজা রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে সংশ্লীষ্ট ধারায় মামলা প্রক্রীয়াধীন রয়েছে বলেও উল্লেখ করা হয় ঐ প্রেস বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৩৮   ৬৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ