পুলিশের উদ্যোগে চরের মানুষদের জন্য ‘লিটল ফ্রি লাইব্রেরি’

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুলিশের উদ্যোগে চরের মানুষদের জন্য ‘লিটল ফ্রি লাইব্রেরি’
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২



পুলিশের উদ্যোগে চরের মানুষদের জন্য ‘লিটল ফ্রি লাইব্রেরি’

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : কুড়িগ্রামের প্রত্যন্ত চরের মানুষ ও শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করতে প্রথম পর্যায়ে পাঁচটি পয়েন্টে ‘লিটল ফ্রি লাইব্রেরি’ স্থাপন করেছে জেলা পুলিশ। জানা গেছে, জেলার ঢুষমারা থানার অধিক্ষেত্রে ও মোহনগঞ্জের প্রত্যন্ত চরে, চিলমারী রমনা ঘাটে, কুড়িগ্রাম সদরের যাত্রাপুর চরের ঘাটে ও উলিপুরের নামাজের চরে চায়ের দোকানে এসব লাইব্রেরি স্থাপন করা হয়েছে। এসব চর এলাকার মানুষরা বই পড়ার পাশাপাশি বই এন্ট্রি করে বাসায় নিয়ে যেতেও পারবেন। আর এটা নিশ্চিত করবেন সংশ্লিষ্ট চা-দোকানদার।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘লিটল ফ্রি লাইব্রেরি’ আমাদের ধারাবাহিক পুলিশি কার্যক্রম। পাশাপাশি এটি টেকসই নিরাপত্তা, সমাজে সহনশীল শান্তি ও স্থিতিশীলতাকে সুদূর করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা চাই কুড়িগ্রামের প্রত্যন্ত চরের নাগরিকরা চায়ের দোকানে বসে শুধু আষাঢ়ে গল্প না করে বই পড়ে মুক্তিযুদ্ধ, নেতৃত্ব ও ভবিষ্যৎমুখী উন্নয়নমূলক প্রচেষ্টা ও কার্যক্রম সম্পর্কে জানুক।
তিনি আরও বলেন, ‘লিটল ফ্রি লাইব্রেরি’তে প্রাথমিকভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, হৃদয়ে বঙ্গবন্ধু, সাত বীরশ্রেষ্ঠসহ ইতিহাস, সমাজ, জীবননির্ভর ও ভবিষ্যৎমুখী বই রাখা হয়েছে। ভবিষ্যতে এর কলেরব আরও বাড়বে।

বাংলাদেশ সময়: ১৬:১৫:২৪   ৫২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ