সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের সম্মেলনে আমন্ত্রণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের সম্মেলনে আমন্ত্রণ
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২



সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের সম্মেলনে আমন্ত্রণ

আগামী ২৪ ডিসেম্বর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিতে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শুরুর আগে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জয়ের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানান। আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এসময় ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এদিকে দলের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন ডেকেছেন। শুক্রবার সকালে সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে এটিই তার শেষ সংবাদ সম্মেলন।

বাংলাদেশ সময়: ২৩:২১:০৪   ৪৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ