রণবীর-বরুণকে বাস্তবেই চড় মেরেছিলেন জ্যাকলিন!

প্রথম পাতা » ছবি গ্যালারী » রণবীর-বরুণকে বাস্তবেই চড় মেরেছিলেন জ্যাকলিন!
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২



রণবীর-বরুণকে বাস্তবেই চড় মেরেছিলেন জ্যাকলিন!

একের পর এক বিতর্ক ঘিরে রেখেছে বলি সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজকে। এর মধ্যেই মুক্তি পেল তার নতুন ছবি ‘সার্কাস’। ছবিতে রণবীর সিং-এর নায়িকা তিনি। এক সাক্ষাৎকারে তিনি জানান, রণবীর-বরুণকে প্রথম দিন শুটিং সেটে চড় মারার কথা

২০০ কোটির জালিয়াতির মামলায় গত কয়েক মাস ধরেই চর্চায় নায়িকা। শুধু তাই নয়, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস হয়ে যাওয়ায়ও অস্বস্তিতে জ্যাকলিন। তবে এত বিতর্কের মাঝেও থমকে নেই জ্যাকলিনের পেশাদার জীবন। শুক্রবারই (২৩ ডিসেম্বর) মুক্তি পেল জ্যাকলিনের নতুন ছবি ‘সাকার্স’। এ ছবিতে রণবীর সিং-এর নায়িকা তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকলিন ফাঁস করলেন ছবির শুটিং-এর প্রথম দিন নাভার্সনেসের কারণে কী এক ঘটনা তিনি ঘটিয়েছিলেন।

পরিচালক রোহিত শেঠির এই ছবির সেটে নায়ক রণবীর এবং অভিনেতা বরুণ শর্মাকে সপাটে চড় মেরে বসেন জ্যাকলিন। শ্রীলঙ্কান সুন্দরীর কথায়: ‘প্রথম দিন শুটিং-এ আমি খুব নার্ভাস ছিলাম, শট চলছিল সেখানে আদতেই আমি রণবীর ও বরুণকে চড় মেরে বসি। আমি এতটাই নার্ভাস ছিলাম যে চড় মারার অভিনয় না করে বাস্তবেই কষিয়ে চড় মারি। এর খানিক পর ধাতস্থ হয়েছিলাম আমি, বরফ গলেছিল।’ ছেড়ে দেয়ার পাত্র নন রণবীর। ফুট কেটে পাশ থেকে নায়ক বলেন, ‘হ্যাঁ, ওর বরফ গলানোর চক্করে আমার তো চোয়াল ভেঙে যাচ্ছিল, আমাকে তো সেখানে বরফ ঘষতে হয়েছে তারপর।’

শেক্সপিয়ারের কালজয়ী নাটক ‘কমেডি অব এররস’-এর অনুপ্রেরণায় গড়ে উঠেছে সার্কাস-এর চিত্রনাট্য। ছবিতে দ্বৈত ভূমিকায় থাকছেন রণবীর ও বরুণ। রণবীরের নায়িকা হিসেবে দেখা মিলবে জ্যাকনিল ও পূজা হেগড়ের।

এই মাল্টিস্টারার ছবিতে থাকছেন টিকু তালসানিয়া, ব্রজেশ হিরজে, অশ্বনি কালসেকর, সিদ্ধার্থ যাদব, মুরলি শর্মার মতো একাধিক চরিত্রাভিনেতা। ১৯৬০-এর প্রেক্ষাপটে গড়ে উঠেছে এই ছবির গল্প। ‘সিম্বা’ এবং ‘সূর্যবংশী’র পর রোহিত শেঠির আরও এক ছবিতে দেখা মিলল রণবীরের।

এই প্রথম কোনো বলিউড ছবির অনুপ্রেরণা নয় ‘কমেডি অব এররস’। এর আগে সঞ্জীব কুমারের ‘অঙ্গুর’, কিশোর কুমারের ‘দো দুনি চার’-এর মতো ছবিও শেক্সপিয়ারের এই নাটককে ভারতীয় প্রেক্ষাপটে তুলে ধরেছে। রোহিত শেঠির ছবিতে নতুন কী চমক থাকে, সেটাই দেখার অপেক্ষা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১৪:৫৫:২৫   ৫৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরিষাবাড়ীতে কৃষকদলের নেতা ইয়াবাসহ গ্রেফতার
সাভারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে ৪ জন গ্রেফতার
সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি
হাজারো ডিসেম্বর চলে যাবে হাসিনা দেশে ফিরবে না : রাশেদ খান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
এ দেশ, এ মাটিতে সবার অধিকার সমান : সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি নেতাকর্মীরা সকল ধর্মের মানুষের সঙ্গে অভিন্ন - স্থানীয় সরকারমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ