পদ্মা সেতু ঘিরে ৩ কিলোমিটার যানজট

প্রথম পাতা » ছবি গ্যালারী » পদ্মা সেতু ঘিরে ৩ কিলোমিটার যানজট
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২



পদ্মা সেতু ঘিরে ৩ কিলোমিটার যানজট

টানা তিন দিনের ছুটিতে পদ্মা সেতু ঘিরে তিন কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সাপ্তাহিক ছুটি ও বড়দিনের ছুটিসহ তিন দিনের ছুটির কারণে শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে এই যানজটের সৃষ্টি হয়

এ ছাড়া পদ্মা সেতুর ৬টি টোলপ্লাজার মধ্যে ২টি সংস্কারের জন্য বন্ধ রয়েছে। বর্তমানে ৪টি টোলপ্লাজা দিয়ে টোল নেয়া হচ্ছে। তাই বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

এসব তথ্য দিয়ে পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, টানা ছুটিতে পদ্মা সেতু এলাকায় ঈদের ছুটির মতো ভিড় পড়েছে। এ ছাড়া স্কুল-কলেজ বন্ধ থাকায় পর্যটকরাও পদ্মা সেতু হয়ে কুয়াকাটাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন পর্যটন এলাকায় যাচ্ছেন। তাই এখানে চাপ পড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমে এসেছে।

তিনি আরও বলেন, ‘পুলিশ সকাল থেকে সেতু এলাকায় অবস্থান করছে। কোনো রকম ঝামেলা ছাড়াই সুশৃঙ্খলভাবে আমরা গাড়ি পার করছি।’

বাংলাদেশ সময়: ১৫:০১:০২   ৬৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক ছড়ায়, চালক নিহত
চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের ৬ মাস করে কারাদণ্ড
যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ, রাতে ট্রাক-কাভার্ডভ্যান চলাচলের সিদ্ধান্ত
মালদ্বীপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান
নাগরিকের ঘরে গিয়ে সমস্যা শুনলেন, সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ ববি হাজ্জাজের
জামালপুরে ৩৪ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় সরকারি যাচাই-বাছাই কমিটিতে আওয়ামী লীগ নেতা, সদস্য মনোনয়ন নিয়ে জনমনে প্রশ্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ