বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের
শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২



---

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজন আব্দুল হান্নান (৪৫) সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের টগরাইহাট এলাকার বাসিন্দা। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টারপ্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যাত্রীসহ একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় বাসটি রাস্তার পাশে থাকা একটি মুদির দোকানে উঠে পড়ে। এদিকে অটোরিকশা চালক দ্রুত লাফিয়ে জীবন বাঁচালেও অটোতে থাকা যাত্রী আব্দুল হান্নান ও অটোরিকশার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন।
পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা বাসের নিচ থেকে দুটি মরদেহ উদ্ধার করে ঘাতক বাসটিকে সদর থানায় নিয়ে আসে। বাসচালক অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য রংপুর পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, নিহত দুজনের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একজনের নাম আব্দুল হান্নান অপরজনের পরিচয় পাওয়া যায়নি। ঘাতক বাসটি থানায় নেও য়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২১:১০   ৫৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ