মধ্যপ্রাচ্য সংকটে মালয়েশিয়ানদের মিতব্যয়ী হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের

প্রথম পাতা » আন্তর্জাতিক » মধ্যপ্রাচ্য সংকটে মালয়েশিয়ানদের মিতব্যয়ী হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
শনিবার, ৭ মার্চ ২০২৬



মধ্যপ্রাচ্য সংকটে মালয়েশিয়ানদের মিতব্যয়ী হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী ব্যাপক অর্থনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার (৬ মার্চ) পুত্রাজায়ায় জুমার নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মালয়েশিয়ানদের বিলাসিতা ও অপচয় পরিহার করে অধিকতর মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি আপাতদৃষ্টিতে নিয়ন্ত্রণে মনে হলেও সাধারণ মানুষকে একে হালকাভাবে নেয়া উচিত নয়। বিশেষ করে সরকারি কর্মচারী, ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে এখন থেকেই খরচের লাগাম ধরার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, সরকার আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে। হরমুজ প্রণালিতে বর্তমানে ২০০টিরও বেশি তেল ও গ্যাস ট্যাংকার এবং পণ্যবাহী জাহাজ আটকা পড়েছে। এই অচলাবস্থার কারণে বিশ্ব বাণিজ্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং জাহাজগুলো বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে বাধ্য হওয়ায় পরিবহন ব্যয় বহুগুণ বেড়ে যাচ্ছে। এর ফলে আমদানিকৃত খাদ্যদ্রব্য এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে পেট্রোলের দাম প্রতি লিটার ১.৯৯ রিঙ্গিতে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি হয়তো আরও এক বা দুই মাস মোকাবিলা করা সম্ভব হবে, কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটের প্রাথমিক সূচকগুলো মোটেও আশাব্যঞ্জক নয়।

প্রতিবেশী দেশগুলোর তুলনায় মালয়েশিয়ার গণমাধ্যমে এই সংকটের গভীরতা কম গুরুত্ব পাচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, মানুষ যেন অতিরিক্ত আত্মতুষ্টিতে ভুগে লাগামহীন খরচে মেতে না ওঠে।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মালয়েশিয়া সক্রিয়ভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ রক্ষা করছে। আনোয়ার ইব্রাহিম এরইমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের সাথে আলোচনা করেছেন।

এছাড়া কাতারসহ উপসাগরীয় দেশগুলোর নেতাদের সাথেও তার আলোচনার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেলে সম্ভাব্য অর্থনৈতিক ধাক্কা সামলাতে মালয়েশিয়াকে সতর্ক থাকতে হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২:০৯:৫৯   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান
সিয়াটলে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩, আহত ৪
শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে দিল? অমিত শাহের কাছে জবাব চাইলেন রাহুল
গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে মোদির ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে জেন–জিরা
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
পদত্যাগপত্রে কী বার্তা দিয়ে গেলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত
জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ