সরিষাবাড়ীতে সরিষার বাম্পার ফলন আশা করছেন কৃষকেরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সরিষার বাম্পার ফলন আশা করছেন কৃষকেরা
শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২



সরিষাবাড়ীতে সরিষার বাম্পার ফলন আশা করছেন কৃষকেরা

ইসমাইল হোসেন জামালপুর : আলতো কুয়াশার আবরণে ঢাকা এই হেমন্তে দুচোখের দৃষ্টি যতদূর যায় ততদূরই যেন দেখা যায়, শুধু হলুদ রঙে ছেঁয়ে আছে দিগন্ত জুড়ে ফসলের মাঠ। এ অপরূপ সৌন্দর্য আজ ফুটে উঠেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন তথা পৌরসভার বিভিন্ন গ্রাম অঞ্চলে।

ইতিহাসের সূত্র ধরে জানা যায়, জামালপুরের ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র, ঝিনাই ও যমুনা নদীর পলল দ্বারা গড়ে উঠে এ সরিষাবাড়ীর ভূঅঞ্চল। যে কারণে এ অঞ্চলে প্রাচীনকাল থেকেই প্রচুর পরিমানে সরিষা উৎপন্ন হতো। আর এ উৎপন্ন সরিষা বিক্রির জন্য কালক্রমে এখানে গড়ে উঠে হাট-বাজার। ধারণা করা হয় এই সরিষা থেকেই এই অঞ্চলের নামকরণ করা হয় সরিষাবাড়ী।

আজ সেই সরিষাবাড়ীর সরিষার বাম্পার ফলনে কৃষকেরা দারুণ খুশি। তারা বলেছেন, এবার ঝড়বৃষ্টি ও ঘন কুয়াশা না থাকায় সরিষার ফলন খুবই ভালো হয়েছে। বিঘা প্রতি ৪ হতে ৫ মণ সরিষা তারা পাবেন বলেন আশা করছেন।

এদিকে কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের চাঁন মিয়া ও ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে খোরশেদ আলমের সাথে কথা বললে তারা জানান,এবার সরকারিভাবে সরিষার বীজ ও সার পেয়েছি এবং সরিষা চাষ করেছি। সরিষার ফলন বেশ ভালো হয়েছে। আশা করছি বিঘা প্রতি ৫মণ সরিষা পাবো।

এছাড়াও চর বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রামের আব্দুল জলিল বলেন, সরিষা চাষে খরচের চেয়ে লাভ বেশি। পাশাপাশি জমির উর্বরতা বাড়ে, সার কম লাগে এবং ধানের ফলনও ভালো হয় বলে তারা প্রতি বছর সরিষা চাষ করে।

এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় এবার সরিষা মৌসুমে ৩ হাজার ৭শ ৫০ হেক্টর জমি সরিষা চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমি।

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এবারের সরিষা মৌসুমে ৬৯৫০জন কৃষককে কৃষি প্রণোদনা বীজ ও সার দেওয়া হয়েছে। সরিষার লক্ষ্যমাত্রা ছিল ৩৭৫০ হেক্টর কিন্তু অর্জন হয়েছে ৪৩৫০ হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা এবার সরিষার বাম্পার ফলন পাবেন বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১৭:১৪:১৮   ৬২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ