বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সংস্কৃতির অদম্য শক্তি দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে : মোস্তাফা জব্বার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সংস্কৃতির অদম্য শক্তি দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে : মোস্তাফা জব্বার
শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২



বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সংস্কৃতির অদম্য শক্তি দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে : মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সংস্কৃতির শক্তি অদম্য। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় এই অদম্য শক্তিকে দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।
তিনি শুক্রবার রাতে রাজধানীর সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাট্যচক্র’র ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘নাট্যচক্র : ধাত্রী নবধারার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
‘মুক্তিযুদ্ধকালে আমরা সাংস্কৃতিক শক্তিকে কাজে লাগিয়েছি উল্লেখ করে মন্ত্রী বলেন, সংস্কৃতির শক্তিকে হৃদয়ঙ্গম করে মানুষের মুক্তি ও স্বাধীনতার আন্দোলনে কাজে লাগিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধুর মূলমন্ত্র গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদ ধারণ করে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় চলমান সংগ্রামকে আরও বেগবান করতে দেশব্যাপী সাংস্কৃতিক আন্দোলন ছড়িয়ে দিতে তিনি সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।
নাট্যচক্র’র সভাপতি ম. হামিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে নাট্যসারথী আতাউর রহমান, মামুনুর রশিদ, নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, দেবপ্রসাদ দেবনাথ এবং খায়রুল আলম সবুজ বক্তৃতা করেন। সংগঠনের সহ-সভাপতি ফাল্গুনি হামিদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
পরে সেখানে নাট্যচক্র পরিবেশিত ম. হামিদ পরিচালিত এক্সপ্লসিভ ও মূল সমস্যা শীর্ষক নাটকের পুনঃমঞ্চায়ন হয়।

বাংলাদেশ সময়: ১৮:২১:১৭   ৫১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ