বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের সেমিতে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের সেমিতে বাংলাদেশ
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের সেমিতে বাংলাদেশ

বাংলাদেশে ভলিবল ফেডারেশনের আয়োজনে ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অ-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২’ এর তৃতীয় দিনে শ্রীলংকার বিপক্ষে ৩-২ সেটে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে লাল সবুজের প্রতিনিধিরা। আগামীকাল সফরকারী নেপালের বিপক্ষে মাঠে নামবে তারা।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চ্যাম্পিনশিপে তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচের প্রথম সেটে ২৫-১৬ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় সেটে ২২-২৫ ও তৃতীয় সেটে ২৩-২৫ হেরে যায় বাংলাদেশ। তবে চতুর্থ সেটে (২৫-১৩) এবং পঞ্চম সেটে (১৫-১৩) পয়েন্টে জয় তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের ৭ নম্বর জার্সিধারী সাফিন। জয়ের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাফিন বলেন, শেষ ম্যাচটি কঠিন কঠিন ছিল। তবে আমরা জিতেছি এটাই বড় কথা। আমি সেরা খেলোয়াড় হয়েছি সেটা খুবই আনন্দের।

তার হাতে পুরস্কার তুলে দেন কাবার প্রেসিডেন্ট লতিফ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও যুগ্ম সম্পাদক অ্যাড. ফজলে রাব্বী বাবুল।

উল্লেখ্য, সেমিফাইনালের প্রথম ম্যাচে আগামীকাল বিকাল ৩টায় মুখোমুখি হবে কিরগিজস্তান-শ্রীলংকা। এর পরের ম্যাচে বিকাল ৫.৩০টায় মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল।

বাংলাদেশ সময়: ০:০০:৩৯   ৫৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ