আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



---

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সূরা আনফাল
মদীনায় অবতীর্ণ। আয়াত : ৭৫; রুকূ : ১০
৪৩. স্মরণ কর, যখন আল্লাহ তোমাকে স্বপ্নযোগে (কাফেরদের) সংখ্যা অল্প দেখিয়েছিলেন, যদি তোমাকে তাদের সংখ্যা অধিক দেখাতেন তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং যুদ্ধ সম্পর্কে তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হতো, কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন। অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে তিনি সবিশেষ অবহিত।
৪৪. স্মরণ কর, যখন দু’দল মুখোমুখি হয়েছিল তখন তোমাদের দৃষ্টিতে তাদের সংখ্যা খুব অল্প করে আর তাদের চোখেও তোমাদের সংখ্যা অল্প করে দেখিয়েছিলেন, যাতে আল্লাহ সে কাজ করে নিতে পারেন যা নির্ধারিত ছিল। সমস্ত বিষয় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে।
আল হাদিস
ডান হাতে শৌচকর্ম করা নিষিদ্ধ
আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, তোমাদের কেউ যেন কোন কিছু পান করার সময় পাত্রে নিশ্বাস না ফেলে। আর প্রস্রাব-পায়খানা করার সময় কেউ যেন তার ডান হাত দিয়ে পুরুষাংগ না ধরে এবং ডান হাতে সৌচকর্ম না করে। (বুখারী-কিতাবুল ওযূ)

বাংলাদেশ সময়: ০:১২:২০   ৫৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব - হেমায়েত হোসেন
সরিষাবাড়ীতে প্রথম স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে আটকে রেখে নির্যাতন ও জমি দখলের অভিযোগ
জামালপুরে ধানক্ষেতে বিষ দিতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
কার্যকর সংসদ থাকতে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি
বিমানকর্মীর বেল্টে ১৪ কেজি সোনা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
ন্যায্য মজুরি কোনো দাবি নয়, নাগরিক অধিকারের অংশ: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ