অভিনেত্রী তুনিশার ‘বয়ফ্রেন্ড’ শেজান গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » অভিনেত্রী তুনিশার ‘বয়ফ্রেন্ড’ শেজান গ্রেফতার
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



অভিনেত্রী তুনিশার ‘বয়ফ্রেন্ড’ শেজান গ্রেফতার

শনিবার রাতে মৃত বলি অভিনেত্রী তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অভিনেতাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে মুম্বাইয়ে সিরিয়ালের শুটিং সেটে নিজের মেকআপ রুম থেকে উদ্ধার করা হয় তুনিশা শর্মার (২০) ঝুলন্ত মরদেহ। তুনিশার এম আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি অভিনেত্রীর মা।

তাই ওইদিন রাতেই তুনিশা শর্মাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন সহ-অভিনেতা এই মর্মে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রীর মা। মুম্বাই পুলিশের ডিসি চন্দ্রকান্ত যাদব এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসিপি যাদব জানিয়েছেন, ‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’-এ তুনিশার সহ-অভিনেতা শেজান মোহাম্মদ খানের বিরুদ্ধে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন তার মা।

পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তুনিশার মায়ের অভিযোগ পেয়ে শেজানকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হয় শনিবার রাত থেকেই।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবর অনুযায়ী, ওই অভিযোগের ভিত্তিতেই আজ রোববার সকালে শেজানকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। গ্রেফতারের আগে শনিবার রাতে শেজানকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। অভিযুক্ত শেজান এখন মুম্বাইয়ের কারাগারে হাজতবাস করছে।

তুনিশার মৃত্যু রহস্য উদঘাটন করতে মুম্বাই পুলিশ খুন এবং আত্মহত্যা— দু’টি দিকই খতিয়ে দেখবে। এদিকে একাধিক সিনেমা আর সিরিয়ালে অভিনয় করা তুনিশার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মহারাষ্ট্রের ভিওয়াড়ি হাসপাতালে। সে রিপোর্ট হাতে পেলে এ রহস্যের অনেক জালই ভেদ করতে পারবে বলে মনে করছে মুম্বাই পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩:৪৮:৪৭   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ