চট্টগ্রামে আধুনিক তথ্য কমপ্লেক্সের স্থান পরিদর্শনে তথ্য সচিব

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে আধুনিক তথ্য কমপ্লেক্সের স্থান পরিদর্শনে তথ্য সচিব
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬



চট্টগ্রামে আধুনিক তথ্য কমপ্লেক্সের স্থান পরিদর্শনে তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা আজ চট্টগ্রামের মনসুরাবাদে গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স’ এর স্থান পরিদর্শন করেন।
এসময় প্রকল্প কর্মকর্তারা তথ্য সচিবকে প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
সচিব প্রকল্পের সার্বিক অগ্রগতি, ভূমির অবস্থা ও প্রস্তাবিত অবকাঠামো পরিকল্পনা পর্যালোচনা করেন।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ , যুগ্মসচিব মাহফুজা আখতার, উপসচিব তসলিমা নূর হোসেন, প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান, উপপ্রকল্প পরিচালক রেজাউল রাব্বী মনিরসহ গণযোগাযোগ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:০৮:২৬   ১৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ