দেশের মালিকানা বুঝে নিতে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিন’

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশের মালিকানা বুঝে নিতে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিন’
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬



দেশের মালিকানা বুঝে নিতে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিন’

দেশের মালিকানা বুঝে নিতে জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। তিনি বলেন, দেশের মালিক জনগণ এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ মালিকানা উপলব্ধি করা সম্ভব।

রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম শিশু একাডেমি প্রাঙ্গণে জেলা তথ্য অফিস চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মহাপরিচালক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার সময় এসেছে। এই নির্বাচন আগামী দিনের দেশের রূপরেখা নির্ধারণ করবে। তিনি ভোটারদের নির্দেশ দেন, নিজের পছন্দের প্রার্থীকে সমর্থন দেওয়ার পাশাপাশি গণভোটে মতামত জানাতে হবে।

তিনি জানান, ভোটের দিনে প্রত্যেক ভোটারকে সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালট এবং গণভোটে মতামত প্রদানের জন্য গোলাপি রঙের ব্যালট দেওয়া হবে। এই দুটি ব্যালটের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করবে এবং এর ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তোলা হবে।

মো. আবদুল জলিল বলেন, এবারের নির্বাচন হবে শতভাগ উৎসবমুখর এবং নির্বিঘ্নে। কেউ কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা গন্ডগোল করার সুযোগ পাবে না। দুস্কৃতিকারীদেরও কোনো সুযোগ দেওয়া হবে না। প্রশাসন সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। এর অংশ হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে সর্বোচ্চ প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত ছিলেন এবং ভোট প্রদানের বিভিন্ন দিক নিয়ে মহাপরিচালকের সঙ্গে সরাসরি কথোপকথন করেন। এ ছাড়া জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স স্থাপন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক রাব্বী মনির, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা এবং শিশুবিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মো. আসলাম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স স্থাপন প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মো’মেন, পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী এবং জেলা তথ্য অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।

বাংলাদেশ সময়: ০:০৮:১৬   ৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য : দীপেন দেওয়ান
টেকনাফে বিদেশি পিস্তল, গুলি ও আইসসহ আটক ১
ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৫০
দেশের ৯৭.৭৯ শতাংশ কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ
ভাইয়ের হাতে ভাই খুন, অবশেষে গ্রেফতার
পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে - বাণিজ্যমন্ত্রী
কৃষি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ফেনীতে একজন নিহত
বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী
মেঘনার ভাঙন এলাকায় ৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের - পানিসম্পদ মন্ত্রী
জনগণের সেবা করতে এসেছি, কোনো দলীয়করণ করা হয়নি: পার্বত্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ