জাতির পিতার সমাধিতে পরিকল্পনা সচিবের শ্রদ্ধা 

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতার সমাধিতে পরিকল্পনা সচিবের শ্রদ্ধা 
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



জাতির পিতার সমাধিতে পরিকল্পনা সচিবের শ্রদ্ধা 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের নবনিযুক্ত সচিব মো. মামুন-আল-রশীদ শ্রদ্ধা নিবেদন করেছন।
তিনি আজ রোববার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ করে জাতির পিতা, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদ ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রমাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম কবির, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. এনসানুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়েজ আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী রতন কুমার সাহা, প্রদীপ মজুমদার, এলজিইডির প্রকৌশলী রঞ্জন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৪৭:৫১   ৫৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ