ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশ যখন সমৃদ্ধির পথে তখন ষড়যন্ত্রকারীরা সরব হওয়ার চেষ্টা করছে। ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
আজ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এ কে এম আহসানুল হক ডিউক চৌধুরী এমপি, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজাউল হাসান প্রমুখ।
নুরুজ্জামান আহমেদ আরো বলেন, বাংলাদেশ করোনা মোকাবেলায় বিশ্বে অন্যতম সফল দেশ। বিশ্বব্যাপী নানা সমস্যার মধ্যেও দেশের অগ্রযাত্রা অব্যাহত ছিল। বিশ্বের বুকে বাংলাদেশ এক বিষ্ময়।
মন্ত্রী দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৩৬   ৪৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নগরকান্দায় মাদক ব্যবসায়ীর নাম প্রকাশের জেরে কলেজ শিক্ষার্থীকে ট্যাটা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ
মধুখালীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ