ফাইনালে কিরগিজস্তানের বিপক্ষে নামছে অপরাজিত বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ফাইনালে কিরগিজস্তানের বিপক্ষে নামছে অপরাজিত বাংলাদেশ
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২



ফাইনালে কিরগিজস্তানের বিপক্ষে নামছে অপরাজিত বাংলাদেশ

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের সেমিফাইনালে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। নেপালকে ৩-০ সেটে হারিয়ে আসরের টানা চতুর্থ জয়ে ফাইনালে উঠে আল আমিনের দল। ফাইনালে কিরগিজস্তানের বিপক্ষে জিতে শিরোপা ঘরের মাটিতে ধরে রাখতে বদ্ধপরিকর লাল-সবুজরা।

আসরে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রাখতে অবিচল লাল-সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালেও তা আরও একবার ফুটে উঠল।

রোববার (২৫ ডিসেম্বর) নেপালের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচে নিজেদের আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। কোর্টে নেমে দুর্দান্ত ফর্মে খেলতে থাকে স্বাগতিকরা। একের পর এক আক্রমণ আর পাল্টা আক্রমণে জ্বলে উঠে লড়াই।

প্রথম সেটে নেপালকে দাপটের সঙ্গে ২৫-১৫ ব্যবধানে হারায় বাংলাদেশ। পরের সেটে খেলায় শুরুতে এগিয়ে থাকে নেপাল, যদিও কিছুক্ষণ পর ম্যাচে ফিরে আল আমিন, সুজনরা। ২৫-২২ ব্যবধানে সেট জিতে নেয় বাংলাদেশ।

বিরতির পর কোর্টে নেমে আরও একবার নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেন সুজনরা। বল হাতছাড়া করতে দেয়নি বাংলাদেশ। বেশ কয়েকবার পাস মিস করে ম্যাচে পিছিয়ে পড়ে নেপাল। ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকলেও ব্যর্থ হোন তারা। এরপর বার বার নেপালকে ধোকা দিয়ে ২৫-১৩ ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় সেটেও জয় তুলে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজরা।

বাংলাদেশ ভলিবল দলের ইরানি কোচ আলিপোর অরোজি বলেন, ‘আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সেভাবে আমরা ফাইনালে উঠেছি। ছেলেরা তাদের সেরা খেলাটা উপহার দিচ্ছে। আমাদের সামনে এখন শুধু কিরগিজস্তান বাধা।’

ঘরের মাঠে শিরোপা রেখে দেয়ার প্রত্যয়ে ফাইনাল ম্যাচেও জয়ের লক্ষ্য আল আমিন, সুজনদের। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে কিরগিজস্তানের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১২:০২:৪৮   ৪৫৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ব্রেন্টফোর্ডকে উড়িয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকল ম্যানসিটি
ঘরের মাঠে চেলসির কাছে পয়েন্ট খোয়ালো লিভারপুল
ফেলিক্সের হ্যাটট্রিক, রোনালদোর ১০০তম সৌদি গোল—আল নাসরের দাপুটে জয়
দুই দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ‌১১ই মে
সাকার গোলে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল
রাতে বায়ার্ন-পিএসজি মহারণ, জয়ের সমীকরণে এগিয়ে যে
ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের জয় ব্যাটে বলে সমান ফরিদপুরের সন্তান ‌ শিবলী
প্রতি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ