সাগরে ১৮০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা ইউএনএইচসিআরের

প্রথম পাতা » চট্টগ্রাম » সাগরে ১৮০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা ইউএনএইচসিআরের
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২



সাগরে ১৮০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা ইউএনএইচসিআরের

গেলো মাসে নৌকায় করে কক্সবাজারের রোহিঙ্গা শিবির ত্যাগ করেছিলেন ১৮০ জন। চলতি মাসে তাদের নৌযানটি ‍ডুবে গেছে এবং তারা সবাই মারা গেছেন। রোববার (২৫ ডিসেম্বর) এমন আশঙ্কা ব্যক্ত করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ইউএনএইচসিআর একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘চলাচলের অনুপযোগী’ সেই নৌযানটি সম্ভবত ডুবে গেছে এবং আরোহীরা সবাই সাগরে তলিয়ে গেছে।

ইউএনএইচসিআর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক টুইটে বলেছে, ‘যারা সেই নৌকায় ছিলেন তাদের সঙ্গে আত্মীয়দের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যাদের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছে তারাও সম্ভবত ডুবে গেছেন।’

এর আগে গত সপ্তাহেই মিয়ানমারে রোহিঙ্গা অধিকার নিয়ে কাজ করা একটি সংস্থা জানিয়েছিল, ভারতের উপকূলের কাছে একটি নৌকায় থাকা অন্তত ২০ রোহিঙ্গা খাবার এবং পানির অভাবে মারা গেছেন। ওই নৌকাটিতে থাকা প্রায় ১০০ জনের মধ্যে বাকি ৫৮ জন ইন্দোনেশিয়ার একটি দ্বীপে আশ্রয় নেয়। এছাড়া চলতি মাসের শুরুতেই শ্রীলঙ্কার নৌবাহিনী ভারত মহাসাগর থেকে ভাসমান অবস্থায় ১০৪ রোহিঙ্গাকে উদ্ধার করে।

২০১৭ সালে মিয়ানমারে সেনাবাহিনী আরাকানে রোহিঙ্গাদের ওপর সশস্ত্র অভিযান চালালে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে প্রবেশ করে। পরে তাদের কক্সবাজারে বিভিন্ন আশ্রয় শিবিরে স্থান দেয়া হয়। বৌদ্ধপ্রধান দেশ মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্বই অস্বীকার করা হয় এবং তাদের মিয়ানমারে অনুপ্রবেশকারী বলে আখ্যা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১২:১৩:৪২   ৫৯০ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ