কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা
বুধবার, ৯ জুলাই ২০২৫



কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা

দুদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুমিল্লার গোমতী নদীতে হঠাৎ করেই পানি বৃদ্ধি পেয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল ৯টায় নদীর পানি রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩০ মিটার, যা বিপদসীমা থেকে মাত্র ৩ মিটার নিচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, গোমতীর পানি দ্রুতগতিতে বাড়ছে এবং এখনই সতর্ক থাকার সময়।

তিনি আরও জানান, গোমতীর পানি বর্তমানে ৮ দশমিক ৩০ মিটার উচ্চতায় রয়েছে, যেখানে বিপদসীমা ১১ দশমিক ৩০ মিটার। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ দিকে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চল ও ভাঙনপ্রবণ এলাকার মানুষকে প্রয়োজন হলে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ সমন্বয়ে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৫৬   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ভেনামি চিংড়ি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী
দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাঙ্গামাটির ৪৪ আশ্রয়কেন্দ্র
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার
সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার হবে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র : ভূমি প্রতিমন্ত্রী
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ