কুমিল্লা সীমান্তে ৪৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লা সীমান্তে ৪৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সোমবার, ৭ জুলাই ২০২৫



কুমিল্লা সীমান্তে ৪৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ৪৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি-১০।

রোববার (৭ জুলাই) ভোরে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৫টা ৩০ মিনিটের দিকে সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁনপুর এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৪৫৫ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি আটক করা হয়। এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৭ লাখ ৯০ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন জানায়, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও নিয়মিত পরিচালনা করছে।

আটক চোরাচালানি পণ্যসমূহ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৪৫   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ