মারা গেছেন মুম্বাইয়ের অভিনেত্রী রাজিতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মারা গেছেন মুম্বাইয়ের অভিনেত্রী রাজিতা
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২



মারা গেছেন মুম্বাইয়ের অভিনেত্রী রাজিতা

মারা গেলেন ভারতের জ্যেষ্ঠ অভিনেত্রী রাজিতা কোচার। শুক্রবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ৭০ বছর বয়সী এই অভিনেত্রী ছোট পর্দার জনপ্রিয় মুখ ছিলেন।

দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন রাজিতা।

এর আগে গত সেপ্টেম্বরে ব্রেন স্ট্রোক করেছিলেন তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২০ ডিসেম্বর হঠাৎ পেট ব্যথা শুরু হয় রাজিতার। সঙ্গে ছিল শ্বাসকষ্টের সমস্যাও। দেরি না করে দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে।

এরপর ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি হলে দেওয়া হয় ভেন্টিলেটরে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। আস্তে আস্তে বিকল হতে শুরু করে রাজিতার শরীরের বিভিন্ন অঙ্গ। অতঃপর শুক্রবার রাতে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজিতা কোচার ‘কাহানি ঘর ঘর কি’, ‘হাতিম’, ‘কবচ’, ‘তন্ত্র’সহ অনেক ধারাবাহিকে কাজ করেছেন। সহকর্মীদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন রাজিতা। সবাই তাকে ‘মা’ বলে ডাকতেন। সবাইকে আগলে রাখতেন এই অভিনেত্রী।

ধারাবাহিক নাটকের বাইরে বলিউডের সিনেমাতেও অভিনয় করেছেন রাজিতা। ‘পরওয়ানা’, ‘রজনীগন্ধা’, ‘মণি কর্ণিকা’ ও ‘পিয়া কা ঘর’ ছবিতে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:০৯   ৪৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ