বিজয়ের মাসে বড় আলমপুর ইউনিয়নে ঘোড় দৌড় ও নাটক প্রতিযোগিতা আয়োজন পীরগঞ্জের ঐতিহ্য - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজয়ের মাসে বড় আলমপুর ইউনিয়নে ঘোড় দৌড় ও নাটক প্রতিযোগিতা আয়োজন পীরগঞ্জের ঐতিহ্য - স্পীকার
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২



---

২৬ ডিসেম্বর ২০২২ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, মহান বিজয়ের মাসে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ ডা. আকবর আলীর স্মৃতি স্মরণে ঘোড় দৌড় ও নাটক প্রতিযোগিতা আয়োজন পীরগঞ্জের ঐতিহ্য। অনেক বছর ধরেই এই আয়োজন এই অঞ্চলের মানুষের সাথে মিশে আছে। সকলের সরব উপস্থিতির মধ্য দিয়ে আজকের আয়োজন সফল হবে বলে উল্লেখ করেন তিনি।

স্পীকার তাঁর নিজ সংসদীয় আসন ২৪ রংপুর-৬ এর অধীন রংপুরের পীরগঞ্জ উপজেলাস্থ বড় আলমপুর ইউনিয়নের পত্নী চড়া আখক্রয় কেন্দ্র মাঠে মহান বিজয়ের মাস উপলক্ষে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ ডা. আকবর আলীর স্মৃতি স্মরণে বড় আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ‘ঐতিহ্যবাহী ঘোড় দৌড় ও নাটক প্রতিযোগিতা ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। এসময় স্পীকার ঘোড় দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

সকলকে ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে স্পীকার বলেন, বড় আলমপুর ইউনিয়নের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানটি আয়োজন করেছেন। এই অনুষ্ঠান শুধু ঐতিহ্যই নয়, সকলের মাঝে এই অনুষ্ঠান ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে। এসময় ২০২৩ সালে অনুষ্ঠিতব্য একই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগের আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।

বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম হাফিজুর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক রফিকুল ইসলাম মন্ডল খাজা, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল আমিন রাজা, সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৭:৪৯   ৪৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা নির্ধারন করে প্রজ্ঞাপন জারি
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ