শিশু হৃদরোগীদের চিকিৎসায় ইউসিবি ফাউন্ডেশন ও হৃদরোগ ইন্সটিটিউটের সমঝোতা 

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিশু হৃদরোগীদের চিকিৎসায় ইউসিবি ফাউন্ডেশন ও হৃদরোগ ইন্সটিটিউটের সমঝোতা 
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২



শিশু হৃদরোগীদের চিকিৎসায় ইউসিবি ফাউন্ডেশন ও হৃদরোগ ইন্সটিটিউটের সমঝোতা 

হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত শিশু রোগীদের চিকিৎসা সহযোগিতা প্রদানে ইউসিবি ফাউন্ডেশন (ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি) এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ অনুষ্ঠিত এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অন্যান্যের মধ্যে ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এবং অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের ডা. আব্দুল্লাহ শাহরিয়ারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর সিএসআর কার্যক্রমের আওতায় হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত শিশুরোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় ইউসিবি ফাউন্ডেশন হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত শিশুরোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ডিভাইস/আনুষঙ্গিক খরচ বহন করবে এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল প্রয়োজনীয় চিকিৎসা/সার্জারি সেবা প্রদান করবে।

বাংলাদেশ সময়: ২২:৪৬:০৬   ৫৯৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস: বর্ষসেরা ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা পেল তিন স্বর্ণপদক
ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর
ঢাকার বিপসট পরিদর্শনে ডাচেস অব এডিনবার্গ সোফি
সুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
তথ্য পাওয়ার অধিকার মানুষের মৌলিক মানবাধিকার : প্রধান তথ্য কমিশনার
পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের
ফ্যাসিস্টের দোসরদের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ