রূপকল্প বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাবো : ধর্ম প্রতিমন্ত্রী 

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপকল্প বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাবো : ধর্ম প্রতিমন্ত্রী 
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২



রূপকল্প বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাবো : ধর্ম প্রতিমন্ত্রী 

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, সম্প্রীতির ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে রূপকল্প বাস্তবায়ন করে আমরা এই দেশকে আরো অনেক এগিয়ে নিয়ে যাবো। এজন্য আবারও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষ একসময় দিনে দু’বেলা আহার করে জীবিকা নির্বাহ করতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন সাড়ে ১৭ কোটি মানুষ তিন বেলা আহার করে সুস্থভাবে জীবন জীবিকা নির্বাহ করছে।’
আজ সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের পরিচালনায় ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ, সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ রজতকান্তি সোম মানস, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোবারক হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মফিজুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, খ্রীস্টান ধর্মীয় প্রতিনিধি ডেনিস চক্রবর্তী, বৌদ্ধ ধর্মীয় প্রতিনিধি বিটু বড়–য়া ও সাংবাদিক বাউল আল-হেলাল।
সভা শেষে প্রতিমন্ত্রী সুনামগঞ্জ শহরে নবনির্মিত সুনামগঞ্জ মডেল জামে মসজিদ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৫:০৪   ৫০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ