নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

সদর উপজেলার বক্তাবলীতে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার সদর উপজেলার পূর্ব গোপালনগর এলাকায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এই অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি ইটভাটার স্থাপনা ভেকু দিয়ে আংশিক গুঁড়িয়ে দেওয়া হয় এবং বাকি দুটি ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স এনবিএম ব্রিকস-৩, মেসার্স নূরে মদিনা ব্রিকস এবং মেসার্স নাছির উদ্দিন অ্যান্ড সন্সকে পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ সহকারী পরিচালক রাসেল মাহমুদ উপস্থিত ছিলেন।

এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।

নারায়ণগঞ্জ জেলায় বায়ুদূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:০০   ২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ