ফিলিপাইনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিপাইনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২



ফিলিপাইনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে

ফিলিপাইনে ব্যাপক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে চলমান ঝড়ের প্রভাবে আরো বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, বড়দিনে প্রবল বৃষ্টিপাতে প্রত্যন্ত অঞ্চলের অনেক গ্রাম, শহর ও মহাসড়ক ডুবে যাওয়ায় হাজারো মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রধানত ক্যাথলিক জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটির দিনে উৎসবকে ম্লান করে দেয়।
জাতীয় দুর্যোগ সংস্থা মৃতের সংখ্যা হালনাগাদ করে জানায়, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের মিসামিস অক্সিডেন্টাল প্রদেশে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই পানিতে ডুবে প্রাণ হারায়।
এ দুর্যোগের ঘটনায় এখনো ২৬ জন এখনো নিখোঁজ রয়েছে। এতে নয়জন আহত হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপকূল এলাকায় নিম্নচাপের কারণে বুধবার ও বৃহস্পতিবার দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে যা গ্রীস্মমন্ডলীয় নিম্নচাপে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আবহাওয়া ব্যুরো জানায়, ‘বন্যা ও বৃষ্টিপাতের কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে।’
দুর্যোগ সংস্থা জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বন্যা কবলিত অনেক এলাকার ৮১ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে।
বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর নামের তালিকায় ফিলিপাইন রয়েছে এবং বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, পৃথিবী উষ্ণ হওয়ার সাথে সাথে ঝড়গুলোও আরো শক্তিশালী হয়ে উঠছে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৫৫   ৪৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ