সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, কয়েকজন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, কয়েকজন নিহত
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬



সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, কয়েকজন নিহত

সুইজারল্যান্ডের বিলাসবহুল একটি আলপাইন স্কি রিসোর্টের বারে ভয়াবহ বিস্ফোরণে বেশ ক’জন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সুইস পুলিশ এ তথ্য জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিস্ফোরণের বিস্তারিত কারণ এখনো জানা যায়নি।

এদিকে ভ্যালাইস ক্যান্টনের পুলিশের মুখপাত্র গেতান ল্যাথিওন বলেন, ‘ক্র্যানস-মন্টানার লে কনস্টেলেশন লাউঞ্জ বারে রাত ১:৩০ টার দিকে আগুন লাগে। সেই সময় প্রায় ১০০ জন লোক অনুষ্ঠানস্থলের ভেতরে ছিলেন।’

পুলিশ জানিয়েছে, জরুরি পরিষেবা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে এবং ক্র্যানস-মন্টানার উপর একটি নো-ফ্লাই জোন জারি করে এলাকাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৪১   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ