কম্বোডিয়ায় ক্যাসিনোতে আগুন, নিহত ১০

প্রথম পাতা » আন্তর্জাতিক » কম্বোডিয়ায় ক্যাসিনোতে আগুন, নিহত ১০
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২



কম্বোডিয়ায় ক্যাসিনোতে আগুন, নিহত ১০

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহর পোয়েপেটে একটি হোটেল-ক্যাসিনো ভবনে আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কম্বোডিয়ান পুলিশের একটি রিপোর্টের বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় বুধবার আনুমানিক সাড়ে ১১টায় দেশটির থাইল্যান্ডের সঙ্গে লাগোয়া সীমান্তে পোয়েপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল-ক্যাসিনোতে আগুন লাগে।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০ জন মারা গেছে এবং ৩০ জন আহত হয়েছে।

সংবাদমাধ্যম নম পেন পোস্টের তথ্য অনুযায়ী, পোয়েপেট নগর প্রশাসনের প্রধান এনহেম ফোয়েং বলেন, বৃহস্পতিবার সকালের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে। ক্যাসিনোতে বেশির ভাগ কম্বোডিয়ান ও থাই কর্মচারী মারা গেছে।

এ ছাড়া আহতদের থাইল্যান্ডের পার্শ্ববর্তী সা কাইও প্রদেশের অরণ্যপ্রথেত শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে এবং আগুন নিয়ন্ত্রণে থাইল্যান্ড থেকে অগ্নিনির্বাপক যান এবং জরুরি কর্মী পাঠানো হয়েছে।

সূত্র : আলজাজিরা

বাংলাদেশ সময়: ১২:৪৭:৫৮   ৫৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ